1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা

বিশ্বনাথে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১১০ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

বিশ্বনাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সবজির বাজার দর সহনীয় রাখতে বিশ্বনাথ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৬শে অক্টোবর)  দুপুরে বিশ্বনাথের পৌরশহরে নতুন বাজার ও পুরান বাজারে মনিটরিং এ আসেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আলা উদ্দিন কাদের । 

এ সময় নিত্য প্রয়োজনীয় সবজি বাজার পোল্ট্রি, ডিম, মোদি দোকানের পণ্য সহ বিভিন্ন দোকান তিনি পরিদর্শন করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে এ সময় অনেক দোকানী মালামাল রেখে সটকে পড়েন। কিছু দোকানে দ্রব্যমূল্যের নির্ধারিত তালিকা প্রদর্শন না করায় ও ক্রয়মূল্যের রিসিটের সাথে বিক্রয়মূল্যে ব্যবধান বেশী থাকায় তাদের মৌখিকভাবে সর্তক করে দেন। অনেক দোকানী কে প্রশাসনের সাথে বাজার কমিটির নেতৃবৃন্দ কে নিয়ে সরাসরি যোগাযোগ করে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করতেও বলেন।

এছাড়া অবৈধ ভাবে দোকানের সম্মুখে ফুটপাত দখল করে রাখা অংশ সরিয়ে নেওয়ার নির্দেশনা দেন। আজকের মধ্যে এসব দোকান সরিয়ে না নিলে ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা নির্দিষ্ট স্থানে দোকান না বসালে পরবর্তীতে উচ্ছেদ ও মালামাল তুলে নেওয়া হবে জানান মনিটরিং পরিচালনার প্রধান আলা উদ্দিন কাদের। 

অভিযানের সময় বাজার মনিটরিং কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর নির্বাহী অফিসার বদরুজ্জামান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী মনুজ কান্তি দেব নাথ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আবুল বশর জুয়েল, পৌর সভার লাইসেন্স পরিদর্শক মোতালেব হোসেন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা। 

এ সময় বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আলা উদ্দিন কাদের জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ও সিন্ডিকেট করে যাতে দ্রব্যের মূল্য বৃদ্ধি করতে না পারে সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews