1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা
শিরোনাম
নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জে পুলিশের উপর হামলা

  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে আনা
সাদাপাথর ও বাংকারের পাথর লুটপাটে বাঁধা দেওয়ায় পুলিশের উপর হামলা করছে লুটপাটকারীরা। তাদের হামলায় আহত হয়েছেন কোম্পানীগঞ্জ থানার এসআই শরিফুল ইসলাম হিমেল। মঙ্গলবার সকাল ৭টায় উপজেলার লিলাইবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জরুরী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের এসআই শরিফুল ইসলাম এবং জরুরী মোবাইল ডিউটিতে ছিলেন এএসআই হাবিবুল্লাহ সহ ৬ পুলিশ সদস্য। সকালে ধলাই নদীর পূর্ব পাড়ে লীলাই বাজার এলাকায় সাদাপাথর ও বাংকার থেকে পাথর লুটপাট করে গাড়িতে লোড করা হচ্ছে এমন সংবাদে তারা গাড়ি আটক করতে যান। এসময় সেখানে পাথর বুঝাই ২টি বড় ট্রাক্টর ও ৩টি ছোট ট্রলি আটক করেন শরিফুল ইসলাম ও হাবিবউল্লাহ। তখন সাদাপাথর বিক্রেতা আব্দুল্লাহ নামের একজন গাড়ি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। তার অনুরোধ না মেনে এসআই শরিফুল ইসলাম গাড়িগুলো থানায় নিয়ে আসার উদ্যোগ নেন। এসময় ঐ এলাকার প্রায় শতাধিক লোক তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি ও বেলচা দিয়ে বেধড়ক মারপিট করে এসআই শরিফুল ইসলামকে। তাদের মারধরে আহত হন তিনি। পরে অন্য পুলিশ সদস্য তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় হামলাকারীরা গাড়িগুলো সেখান থেকে নিয়ে যায়। বেলা ১টায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে ৩জনকে আটক করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন আমরা ইতিমধ্যে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সরকারি কাজে বাঁধা দেওয়া ও পুলিশের উপর হামলার বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews