বিশ্বনাথ প্রতিনিধি
ভারতে মহানবী কে অবমাননার প্রতিবাদ জানিয়ে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মন্দিরের পুরোহিত কর্তৃক মহানবী মহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তি ও বিজেপি সাংসদের ধর্মীয় উস্কানীর প্রতিবাদে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমুআ জাগ্রত তরুণ প্রজন্ম বিশ্বনাথের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি জামিয়া মাদানিয়া বিশ্বনাথের প্রধান গেইট থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসিয়া ব্রিজে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়।সভায় আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এম.কাওসার আহমদের সভাপতিত্বে ও জামিয়া মাদানিয়া বিশ্বনাথের শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিমের পরিচালনায় বক্তব্য রাখেন জামিয়া মোহাম্মদিয়া বিশ্বনাথের প্রিন্সিপাল মাওলানা নূরুল হক,উপজেলা হেফাজতের সদস্য সচিব মাওলানা কাজি আব্দুল ওয়াদুদ,জামিয়া মোহাম্মদিয়া বিশ্বনাথের শিক্ষক মাওলানা আব্দুল মতিন,সাবেক ইউপি সদস্য আব্দুস সোবহান,যুবনেতা দেলোয়ার হোসেন সজিব,ছাত্রনেতা,শিক্ষক-সংগঠক মাওলানা মুখতার হোসাইন প্রমূখ।
এ সময় উপস্থিত জামিয়া মাদানিয়া বিশ্বনাথের মুহাদ্দিস মুফতি রেজাউল করিম,সংগঠক মাওলানা হাবীবুর রহমান,মাওলানা আশরাফুল হক,শাহ ওয়াসিম উদ্দীন,মাওলানা বিলাল আহমদ,মাওলানা জাকওয়ান আহমদ,সৌরভ আহমদ লাকি,টিপু আহমদ,নূরুল ইসলাম,আলী হোসেন মোল্লা,সেবুল আহমদ,আলী হোসেন,মাওলানা আফিফ হাসান রাসেল প্রমূখ।
বক্তারা সমাবেশে বলেন-ভারতে মন্দিরের পুরোহিত কর্তৃক মহানবী মহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তি ও বিজেপি সাংসদের ধর্মীয় উস্কানীর তীব্র নিন্দা জানাচ্ছি।সেই সাথে বাংলাদেশ সরকারের কাছে ভারতীয় দূত ডেকে তীব্র নিন্দা ও যথাযথ শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের জন্য চাপ প্রয়োগের দাবি জানান।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।