1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা

মামলার ৯ মাস পর আদালতের নির্দেশে বিশ্বনাথে ফেরদৌস আলীর লাশ উত্তোলন

  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ Time View

 

বিশ্বনাথ প্রতিনিধিঃ

বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের মজনপুর গ্রামের পারিবারিক কবর থেকে মৃত ফেরদৌস আলী নামের এক ব্যাক্তির লাশ উত্তোলন করা হয়েছে। মৃত ফেরদৌস আলী মজনপুর গ্রামের মৃত মুহিব উল্লাহর ছেলে বলে জানা গেছে। 

আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়। মারা যাওয়ার প্রায় ১০ মাস পর কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে আজ দুপুরে লাশ উত্তোলন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রিট। এসময় মামলার বাদিনী নিহত ফেরদৌস আলীর স্ত্রী রোকসানা বেগম,  দুই ছেলে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আদালতের নির্দেশে বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রিট আলা উদ্দিন কাদের এর নেতৃত্বে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে লাশটি  উত্তোলন করে ফরেনসিক তদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

মামলার বিবরণ সূত্রে জানা গেছে মৃত ফেরদৌস আলী দক্ষিণ সুরমা উপজেলার নাজির বাজারে নাইটগার্ডের চাকুরী করা অবস্থায় গত বছরের নভেম্বরের ১৭ তারিখ ভোর ৫ ঘটিকায় মারা যান। এরপর নিহতের স্ত্রী রোকসানা বেগম তার স্বামীকে বিষ প্রয়োগ করে পরিকল্পিত ভাবে মারা হয়েছে উল্লেখ করে ৪ জনকে অভিযুক্ত ও ২-৩ জনকে অজ্ঞাত রেখে প্রায় একমাস পরে ২৬/১২/২০২৩ সালে সিলেট মেট্রোপলিটন দক্ষিণ সুরমা আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন আদালত। তদন্তের জন্য আজ তার লাশ কবর থেকে উত্তোলন করা হয়। 

লাশ উত্তোলন করে মেডিকেলে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইএর এসআই সঞ্জয় লাল দেব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews