1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা

পশ্চিমবঙ্গে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২২৭ Time View

এশিয়ান ডেস্ক:

সম্পত্তি বিবাদের জেরে বড়ভাইয়ের হাতে খুন হলেন ছোট ভাই। শনিবার (২৪ আগস্ট ) সকালে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হুগলির বাঁশবেড়িয়ায়। এনিয়ে তীব্র চাঞ্চল্য এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত বড়ভাইকে গ্রেফতার করা হয়েছে। মৃত যুবকের নাম রাজেন্দ্র ভগৎ (২২)। তিনি বাঁশবেড়িয়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে প্রকাশ, এদিন সকালে ২ ভাইয়ের মধ‍্যে ঝামেলা বাধে। বচসা চলাকালীন ছুরি নিয়ে রাজেন্দ্রর উপর চড়াও হন সিকান্দার। অভিযোগ, 
একের পর এক কোপ মারতে থাকেন তিনি। মাটিতে লুটিয়ে পড়েন রাজেন্দ্র। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। পুলিশকে খবর দিয়ে আহতকে দ্রুত ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব‍্যরত চিকিৎসকরা রাজেন্দ্রকে মৃত বলে ঘোষণা করেন। দিনের আলোয় সবার সামনে ছুরি দিয়ে ভাইকে খুনে আতঙ্কিত এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews