1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

বিশ্বনাথে অজ্ঞাত হামলায় নিহত আওয়ামীলীগ নেতা 

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১২৯ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

বিশ্বনাথে অজ্ঞাত হামলায় রামপাশা ইউনিয়নের নওধার গ্রামের মনিরুজ্জামান লিলু মিয়া(৪৮) নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

নিহত লিলু মিয়া স্থানীয় বৈরাগী বাজারের ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা এবং নওধার (পূর্ব পাড়া) গ্রামের আরজু মিয়ার পুত্র। তিনি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি পদে ছিলেন বলে জানান পরিবারের সদস্যরা।

বুধবার (১৪ অগাস্ট) সন্ধ্যা পর এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন। এরপর তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এখান থেকে আশংকাজনক অবস্থায় তাকে পরবর্তীতে সিলেটের এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে পৌছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশের সরতহাল রিপোর্টের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। 

ঘটনার সাথে কে বা কারা জড়িত তা জানা যায়নি। হামলার খবর পেয়ে সেনাবাহিনী ও বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার স্থান পরিদর্শন করেন। ঘটনার সুত্রপাত ও রহস্য উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান থানা ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews