কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
কুড়িগ্রামের রৌমারীতে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ রফিক (৩০) নামে এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার ৮ জুলাই বিকেলে রৌমারী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলেজ পাড়া এলাকা থেকে মাদক চোরাকারবারি রফিক মিয়া কে ১৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রফিক উপজেলার খাটিয়ামারী এলাকার বাসিন্দা । উল্লেখ্য মাদক চোরাকারবারি রফিক মিয়ার বিরুদ্ধে রৌমারী থানায় পূর্বের একটি মামলা রয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক চোরাকারবারির বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।