1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কুড়িগ্রামে মোবাইল কোর্টের অভিযানে ৫ পরিবহনকে জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৩৯ Time View

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ-

মানব দেহ ও পরিবেশের জন্য ক্ষতিকর মানমাত্রার অতিরিক্ত শব্দ উৎপন্নকারী নিষিদ্ধ হাইড্রলিক হর্ণ ব্যবহার করায় কুড়িগ্রামে পাঁচ পরিবহনের বিরুদ্ধে জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং নয়টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী বাজার সংলগ্ন কুড়িগ্রাম – রংপুর মহাসড়কে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের বিরুদ্ধে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮ (১) ধারা ভঙ্গের অপরাধে ৩ টি বাস ও ২ টি ট্রাকের ড্রাইভারকে পৃথকভাবে মোট ২ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় এবং একইসাথে মোট ৯ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব প্রদান করেন কুড়িগ্রাম সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে জেলা পুলিশের একটি চৌকস দল আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।

কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews