1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

লোহাগড়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৬৩ Time View


জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ


নড়াইলের লোহাগড়ায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ জাকারিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ মে) সকালের দিকে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন মিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোঃ জাকারিয়া লোহাগড়া উপজেলার মাইগ্রামের মুক্তার বুড়োর ছেলে।তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ভারতে পালিয়ে ছিলেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কাঞ্চন কুমার রায় গ্রেপ্তারের এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, একটি হত্যা মামলায় আসামি জাকারিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে আদালত।এ মামলায় গ্রেপ্তারের ভয়ে জাকারিয়া দীর্ঘদিন ভারতে পালিয়ে ছিলেন।সম্প্রতি তিনি দেশে ফিরে এলে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই)এফএম হাসিবুর রহমান ও সহকারি উপ-পরিদর্শক(এএসআই) আকিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দিয়ে অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন মিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কাঞ্চন কুমার রায় বলেন, গ্রেপ্তারের পর আসামি জাকারিয়াকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews