1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কুড়িগ্রামে ঘরের ভিতর শিশুর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৫৮ Time View

কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
৩০.০৪.২০২৪ মঙ্গলবার

কুড়িগ্রামে দিনে-দুপুরে নিজ ঘর থেকে দুলালী নামে আড়াই বছরের শিশুর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামের দুলাল-শাবনুর দম্পতির ঘর থেকে তাদের একমাত্র কন্যা সন্তানের মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

স্থানীয়রা জানান, হঠাৎ চিৎকার শুনে তাদের বাড়িতে গিয়ে ঘরের ভেতর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন দুলালীর মরদেহ মাটিতে পড়ে আছে। এ সময় মরদেহের পাশে একটি তরকারি কাটার রক্তমাখা বটি দেখতে পান তারা। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

নিহত দুলালীর মা শাবনুর জানান, তার একমাত্র মেয়েকে নদীতে গোসল করিয়ে বাড়িতে পাঠিয়ে দেন তিনি। পরে বাড়িতে এসে মেয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে শিখল দিয়ে আটকানো ঘরের দরজা খুলে ভিতরে মেয়ের রক্তমাখা মরদেহ দেখতে পান তিনি। পরে চিৎকার দিলে স্থানীয় লোকজন বাড়িতে এসে তার মরদেহ দেখতে পান।

তিনি বলেন, দীর্ঘদিন পর আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দান করেছে। সেই সন্তানকে আজ জবাই করা হলো। আমার অবুঝ শিশুকে যে খুন করেছে তার বিচার চাই। তার বিচার না হলে, আমি আমার জীবন শেষ করে দেব।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) ওয়াহিদুননবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews