1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

উলিপুরে দুই যুবককে কুপিয়ে জখম, আটক-৩

  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৯১ Time View

কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
১৬.০৪.২০২৪ মঙ্গলবার

কুড়িগ্রামের উলিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাঝবিল বাজারে।

এ ঘটনায় আহত মমিনুল ইসলাম মিথুনের (২৫) স্ত্রী বাদি হয়ে আটক তিনজনসহ ৮ জনের নামে সোমবার (১৫ এপ্রিল) উলিপুর থানায় মামলা করেন।

আটককৃতরা হলেন- ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মুন্না মিয়া (২৪), লোকমান মিয়া লায়নের ছেলে হিরা মিয়া (২০) ও মোফাজ্জল হকের ছেলে আলামিন (২৩)।

গ্রেপ্তারকৃতদের সোমবার (১৫ এপ্রিল) বিকেলে আদালতে পাঠানো হয়েছে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতের স্বজন সূত্রে জানা গেছে, ধরনীবাড়ী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে মমিনুল ইসলাম মিথুনের সঙ্গে পার্শ্ববর্তী দূর্গাপুর ইউনিয়নের লোকমান মিয়া লায়নের ছেলে হিমু মিয়ার (২২) দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিল।

রোববার রাতে মিথুন ধরনীবাড়ী মাঝবিল বাজারে জনৈক আজাদ মিয়ার চায়ের দোকানের সামনে গেলে পূর্ব বিরোধের জেরে হিমুসহ একদল যুবক দেশীয় অস্ত্র উঁচিয়ে ধরে মিথুনকে গালিগালাজ করতে থাকেন। এ সময় গালিগালাজ করতে নিষেধ করায় হিমুসহ তার সঙ্গীরা মিথুনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনা দেখে মিথুনের ভাতিজা শাওন মিয়া (২৩) এগিয়ে আসলে, তাকে শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে গুরুতর জখম করে হিমুসহ তার সঙ্গীরা।

এ সময় মাঝবিল বাজারের লোকজন একত্রিত হয়ে এগিয়ে এসে সন্ত্রাসীদের ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে গুরুতর আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews