লালমনিরহাট প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দহগ্রাম ইউনিয়ন, দেশ ও বিদেশে অবস্থানরত সমস্ত বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর সমগ্র মুসলিম জাতির প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা আর সংযম পালনের পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় ঈদুল ফিতর। এই ঈদ আমাদের বড়ই আনন্দের এবং খুশির।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে গ্রামগঞ্জে, সারা বাংলায়,সারাবিশ্বে এবং সবার মধ্যে গড়ে উঠুক সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম।এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ,পারস্পরিক সহাবস্থান,পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারী হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক,বিশ্ব ভরে উঠুক শান্তি আর ভালবাসায়।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।