1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কোম্পানীগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে খুন হলেন নুরুল

  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৩২৪ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে খুন হলেন আরেক চাচাতো ভাই। শনিবার সন্ধ্যা ৬টার দিকে
উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ধলাই নদী সংলগ্ন নয়াগাঙেরপাড় গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল মিয়া (২৫)। তিনি নয়াগাঙেরপাড় গ্রামের বাসিন্দা আব্দুল আজিদ কালাইর ছেলে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে নিহতদের চাচাতো ভাই অভিযুক্ত আখতার পলাতক রয়েছে।

স্থানীয়রা ও নিহতের স্বজনরা জানান, ধলাই নদী থেকে বালু উত্তোলনের জন্য স্থানীয় নয়াগাঙেরপাড়ের এই রাস্তা দিয়ে ট্রাক্টর আসা যাওয়া করে বিনিময়ে ট্রাক্টর প্রতি ডাইবেশন থেকে নিদিষ্ট পরিমাণ টাকা তুলেন নুরুল ও তার চাচাতো ভাইয়েরা। শনিবার সন্ধ্যায় নুরুল তার চাচাতো ভাই আখতারের নিকট ভাগের টাকা চাওয়ায় কথাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুপারি গাছের ডাল দিয়ে নুরুলের মাথায় ও ঘাড়ে উপুর্যুপরি আঘাত করেন আখতার। পরে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা নুরুলকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে অবস্থা গুরুতর হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়। রাত ৩টার দিকে কর্তব্যরত ওসমানী হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক সেকেন্ড অফিসার আসাদুল ইসলাম জানান, প্রাথমিক অবস্থায় জানা গেছে রাস্তার ডাইবেশনর টাকা ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews