1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কোম্পানীগঞ্জে ২৬৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২১১ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৬৫ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরিনগর গ্রামের হিংড়া হাওরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন গোয়াইনঘাট উপজেলার গুজারকান্দি রুস্তমপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে হারুন মিয়া ওরফে তারুন মিয়া (৫৫)।

পুলিশ সুত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ীরা মাদক বহন করে নিয়ে যেতে পারে এরকম সংবাদ পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক অজয় চন্দ্র রায়ের নেতৃত্বে
একটি টিম উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরিনগর গ্রামের হিংড়া হাওরে রাতে অবস্থান নেয়। এক পর্যায়ে ভোররাতে ৪-৫ জন মাদক ব্যবসায়ী পুলিশের অবস্থান স্থলের উত্তর দিক থেকে আসতে থাকলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের হেফাজতে থাকা বাঁশের তৈরি ৩টি ভার ফেলে পালানোর সময় ১জনকে ভারসহ আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হারুন মিয়া ওরফে তারুন মিয়া জিজ্ঞাসাবাদে বিক্রির উদ্দেশ্যে ফেন্সিডিল বহন করছিল বলে স্বীকার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান এ ঘটনায় ২জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়, যার মামলা নং-২২। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews