1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কুড়িগ্রামে পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে গ্রেফতার-১

  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৮৯ Time View

কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
০৬.০৩.২০২৪ বুধবার

কুড়িগ্রাম জেলায় চলমান বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ ২০২৪ এর মাঠ পর্যায়ে পরীক্ষা শেষে বুধবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা তদারকির মাধ্যমে নিশ্চিত করা হয় পরীক্ষার সুষ্ঠু পরিবেশ। এরই ধারাবাহিকতায় চলমান লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে মূল প্রার্থীর জায়গায় ভূয়া প্রার্থী হয়ে প্রক্সি পরীক্ষা দেয়ার সময় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার গুরজী পাড়া গ্রামের ইয়াকুব আলী সাদ্দাম (৩০) কে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ হাতেনাতে গ্রেফতার করে। রংপুরের একটি বিশ্ববিদ্যালয় কলেজের এই প্রক্সি শিক্ষার্থী প্রাথমিকভাবে পুলিশের কাছে উক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) রুহুল আমীন বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সম্পুর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হয়। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করার কোন সুযোগ নেই। আজ আমরা কুড়িগ্রাম জেলার টিআরসি নিয়োগের লিখিত পরীক্ষায় ১ জন ভূয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করেছি। এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত চলমান রয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews