এইচ এম বাবুল কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
২৯.০২.২০২৪ বৃহস্পতিবার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫কেজি ১০০গ্রাম গাঁজাসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ভোরে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতারী গ্রামের মাদক কারবারি রাকিব হাসান (২০) কে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।