1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

বিশ্বনাথে লোনের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে উধাও প্রতারক চক্র

  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০০ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

১ হাজার ৫০ টাকা দিয়ে সদস্য হলেই মিলবে লক্ষ টাকার উপরে লোন। পরিশোধ করা যাবে ২ বছরের মাসিক কিস্তিতে। এই লোন নেওয়ার সময় ১ লক্ষ টাকায় সঞ্চয় হিসেবে জমা রাখতে হবে ৬ হাজার টাকা। এমন লোভনীয় কথা দিয়ে উপজেলা ও পৌর এলাকার কয়েক শতাধিক সাধারণ জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে ‘রাইজ এসসেট ডেভেলপমেন্ট’র ব্যানারে পৌর শহরের 

চান্দশিরকাপন এলাকার আনোয়ার খানের ভাড়াটিয়া বাসায় অফিস খোলা প্রতারক চক্র।

ওই ভূয়া এনজিও থেকে লোন নিতে কেউ কেউ নিজের ঘরের গৃহপালিত গরু বিক্রি করে কিংবা সিএনজি চালিত অটোরিক্সা চালিয়ে ছেলের জমানো টাকা প্রতারক চক্রের কাছে জমা দিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। ‘রাইজ এসসেট ডেভেলপমেন্ট’র নামের 

প্রতারক চক্রের পালিয়ে যাওয়া খবর পেয়ে বুধবার ২৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় তাদের কার্যালয়ে ছুটে গিয়ে দেখা যায় সেখানে উপজেলা ও পৌর এলাকা থেকে আসা 

অনেক ভুক্তভোগী লোনের টাকা নিতে এসে জড়ো হয়েছেন। কিন্তু অফিস রয়েছে তালা দেওয়া। এমনকি প্রতারক চক্রটি কাজের বুয়ার টাকাটাও নিয়ে পালিয়েছে। ২৮ ফেব্রুয়ারী রাতে একপর্যায়ে লোন নিতে আসা লোকজন অসহায় হয়ে ফিরতে শুরু করেছেন 

নিজেদের বাড়িতে।

ভুক্তভোগীরা জানান, মাত্র ৯ দিন পূর্বে পৌর শহরের চান্দশিরকাপন এলাকার আনোয়ার খানের ভাড়াটিয়া ওই বাসা ‘রাইজ এসসেট ডেভেলপমেন্ট’ নামের একটি এনজিও সংস্থা ভাড়া নেয়। তাদের সাইন বোর্ডে লেখা রয়েছে রেজিস্ট্রেশন নং এস ১২৪২/সি 

৯২১৮৯/২২/সি ৭৮৪২৪/৫২। শাখা অফিস কোড ১২২। আর তাদের হেড অফিস হচ্ছে সিটি সেন্ট্রারের উত্তর পাশে রাইজ নিজম্ব ভবন দিলকুশা বাণিজ্যিক এলাকা মতিঝিল ঢাকা-১২২৩। এই চক্রটি মাত্র ৯ দিনেই কয়েক শতাধিক লোকজনের কাছ থেকে লক্ষ লক্ষ 

টাকা হাতিয়ে নিয়েছে। আর ৯ দিন পূর্বে বিশ্বনাথে শাখা অফিসের কার্যক্রম শুরু করলেও সাধারণ মানুষকে তারা বলেছে প্রায় ৩ মাস ধরে বিশ্বনাথে তাদের কার্যক্রম চলছে।

তাদের প্রতারণার শিকার হওয়া উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তবলপুর গ্রামের প্রবাসী আরশ আলীর স্ত্রী হুছনা বেগম জানান, ৬/৭দিন পূর্বে এই চক্রের কয়েকজন সদস্য কেন্দ্র বানাতে তার বাড়িতে যান। এসময় ঋন গ্রহিতা হিসেবে তিনি ৭ জনের একটি 

গ্রুপ তৈরি করেন। ওই ৭জনের কাছ থেকে প্রথমে ভর্তি ফি হিসেবে ১ হাজার ৫০টাকা নেয়া হয়। এছাড়াও তাকে ৭ লাখ টাকা ঋন দেয়ার কথা বলে মঙ্গলবার (২৭ 

ফেব্রুয়ারী) সঞ্চয় হিসেবে তার কাছ থেকে নগদ আরোও ৪০ হাজার টাকা জমা নেয়। কিন্তু বুধবার (২৮ ফেব্রুয়ারী) টাকা আনতে গিয়ে দেখতে পান অফিসে তালা দিয়ে প্রতারক চক্র পালিয়েছে। একইভাবে একই গ্রামের বৃদ্ধা ছায়ারুণ বেগমের ১১হাজার টাকাও হাতিয়ে নেয় চক্রটি।

ওই বাসার পার্শ্ববর্তি কলোনীর বাসিন্দা হকার ব্যবসায়ী আব্দুল বাতেন বলেন, তার ৭জনের গ্রুপের কাছ থেকে ভর্তি ফি হিসেবে ১ হাজার ৫০ টাকা করে নিয়েছে 

চক্রটি। এভাবে গ্রুপ করে বিভিন্ন এলাকা থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেছে প্রতারক চক্রটি। 

পালিয়ে যাওয়া চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। প্রতারক চক্রের সদস্যদের সিসিটিভি ফুটেজ রয়েছে স্থানীয় এলাকার বাসিন্দাদের হাতে।

বিশ্বনাথ থানার তদন্ত ওসি মো: আব্দুর রব জানিয়েছেন এখন পর্যন্ত কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews