1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

সিলেট সাইবার ট্রাইব্যুনালে বিশ্বনাথের শামীমের মামলা দায়ের

  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৯২ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন শামীম আহমদ (৪৭) নামের এক ব্যক্তি। তিনি জেলার বিশ্বনাথ উপজেলার পশ্চিম পাহাড়পুর গ্রামের হাজী তেরা মিয়ার ছেলে এবং উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য। গত ২৩ জানুয়ারি তিনি মামলাটি দায়ের করেন। মামলায় ‘রাইহান আহমদ’ নামের একটি ফেসবুক আইডি’র অ্যাডমিনকে অভিযুক্ত করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ২২ ডিসেম্বর গণতান্ত্রিক প্রক্রিয়ায় শামীম আহমদ উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হন। কিন্তু এতে ঈর্ষান্বিত হয়ে স্থানীয় একটি কুচক্রি মহল ভার্চুয়াল মাধ্যম ফেসবুক ব্যবহার করে তার বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। ‘রাইহান আহমদ’ নামের একটি ফেসবুক আইডি থেকে শামীমের বিরুদ্ধে আক্রমনাত্মক, ভীতি প্রদর্শনমূলক, কুরুচিপূর্ণ ও মানহানিকর নানা পোস্ট করা হচ্ছে। এতে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও অপদস্ত-অপমানিত হচ্ছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শামীম আহমদের পক্ষ হয়ে স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ প্রতিবাদ সভার আয়োজন করেন। এতে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় না থাকার আশঙ্কা করা হচ্ছে।
মামলাটি দায়েরের পর বিষয়টি তদন্ত করতে সংশ্লিষ্ট থানাপুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

শামীম আহমদ জানান- ১৯৭২ সালে আমার দাদা শহর উল্যাহ’র বাড়িতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে প্রাথমিকভাবে উত্তর বিশ্বনাথ জুনিয়র হাই স্কুল’ নামে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। প্রতিষ্ঠাকাল থেকেই শামীমের দাদা ও বাবা পরিচালনার দায়িত্বে ছিলেন।

অপপ্রচারকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আদালতের প্রতি অনুরোধ জানিয়েছেন শামীম আহমদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews