1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কুলাউড়ায় অবৈধভাবে ধান মজুদ করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৭৯ Time View

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে ধান মজুদ করা ও লাইসেন্স বিহীন রাইসমিল চালানোর দায়ে ৪ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার কাদিপুর ইউনিয়নের পেকুরবাজারে অভিযান চালিয়ে ওই চার প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত । অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান মামুন।

জরিমানাকৃত প্রতিষ্ঠাগুলো হলো- উপজেলার পেকুরবাজার এলাকার লিলু মিয়ার মালিকানাধীন রাইসমিলকে ১০ হাজার টাকা, মেসার্স মাহমুদ এন্ড ব্রাদার্সকে ৪ হাজার টাকা , উস্তার মিয়া ও সোহেল মিয়াকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অবৈধ ভাবে ধান মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন ( ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩ এর ৩ (ঘ) ধারা অনুযায়ী চার প্রতিষ্টানকে আইনের আওতায় এনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালনার সময় সহযোগীতা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুর রব, কুলাউড়া থানার এস আই পরিমল চন্দ্র দাসসহ পুলিশ সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান মামুন জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে অবৈধ ভাবে লাইসেন্স বিহীন ধান মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণনের জন্য আমরা অভিযান করেছি, এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews