1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

অফিসে বসে প্রকাশ্যে ধূমপান করছেন লাখাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী

  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৫৭ Time View

ডেস্ক:
অফিসে বসেই প্রকাশ্যে ধূমপান করেন হবিগঞ্জের লাখাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তার এক হাতে সিগারেট ধরে অন্য হাতে ফাইল সই করার ছবি পাওয়া গেছে।
জানা গেছে, সরকারি বিধি অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ। জরিমানার বিধান রাখা হয়েছে এ জন্য।এছাড়া যানবাহন, জনসমাগম স্থল এবং সরকারি- বেসরকারি অফিসে ধূমপান নিষিদ্ধ।

সরকার ধূমপান রোধে আইন প্রণয়ন করলেও সরকারি অফিসে বসেই চলছে আয়েশি ধূমপান।

লাখাই উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রাজ্জাক নিজ কার্যালয়ে বসেই একের পর এক সিগারেট টানেন। প্রায়ই তার এক হাতে সিগারেট, অন্য হাতে সই করেন সেবা গ্রহীতাদের ফাইলে। অফিসের বড় কর্মকর্তা হিসেবে বীরদর্পে অফিসে বসেই ধূমপান করেন তিনি।
সম্প্রতি অফিসে বসে তার ধূমপান করার একটি ছবি পাওয়া গেছে। ধূমপানের দুর্গন্ধে তার কক্ষে অনেকেই ঢুকতে চান না।

নাম প্রকাশের অনিচ্ছুক একব্যাক্তি বলেন, আমরা বিভিন্ন কাজে প্রায়ই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কক্ষে যেতে হয়। অফিসে বসেই একের পর এক সিগারেট ধরান আমাদের উপজেলা প্রকৌশলী । দুর্গন্ধে তার কক্ষে যাওয়া কষ্টকর হয়। অফিসে যত লোকই থাকুক, তিনি সবার সামনেই ধূমপান করেন। এটা তার নিত্যদিনের অভ্যাস।

সরজমিনে দেখা গেছে এ জনস্বাস্থ্য প্রকৌশলীর অফিস কক্ষটিতে প্রচুর সিগারেটের দুর্গন্ধ।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন ,আপনাদের যদি অসুবিধা হয় আপনারা বাইরে বসে পরে আসুন, আফিস থেকে বের হয়ে যান, আমি সিগারেট খেয়েছি।

অফিসে বসে প্রকাশ্যে ধূমপান অপরাধ কি না? -এমন প্রশ্নে তিনি কোনো সদুত্তর দেননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানার সাথে আলাপ করলে তিনি জানান আমি ডেকে এনে তাকে বলবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews