ডেস্ক:
জনগণের স্বত়:স্ফুর্ত অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ হয়েছে। এ নির্বাচনে পরাজিত হয়েছে গণবিরোধী চক্র। পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের নৌকার বিজয়ী প্রার্থী এমএ মান্নান এমন মন্তব্য করেছেন। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে নির্বাচনি এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দলীয় নেতাকর্মী ও ও উপজেলাবাসীকে কৃতজ্ঞা জানানো কালে একসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পরিকল্পনামন্ত্রী বলেন, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। টানা ৪ বারের মতো আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আমি কথা দিচ্ছি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের পাশে থাকবো। তিনি বলেন, এবারের নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে আপনারা আমাকে বিজয়ী করেছেন। আবারো আপনাদের নিকট কৃতজ্ঞ। কৃতজ্ঞ আল্লাহ’র কাছে। মন্ত্রী বলেন, গত ১৫ বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে দেশের মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দিয়েছেন। দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র বিফল হয়েছে। ওই চক্র নির্বাচন বানচাল করতে নানামুখি অপ্রচার চালিয়ে ভোটকেন্দ্রে ভোটাদের না যেতে প্রচার করে। ভোটারদের ভয়ভীতিসহ নানা কুৎসা রঠনা করে। দেশের মানুষ ভোটে অংশ নিয়ে তাদেরকে প্রত্যাখান করেছে। সকল হুমকি ধামকির উর্ধ্বে উঠে মানুষ উৎসবে তাদের ভোট প্রয়োগ করেছেন। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন স্বাধীনতা ও উন্নয়নের পক্ষের দল আওয়ামী লীগকে।
এমএ মান্নান আরও বলেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জে চলমান উন্নয়ন আরো এগিয়ে নেব। পাশাপাশি জনগুরুত্বপূর্ণ বড় বড় উন্নয়ন প্রকল্পের কাজ করবেন বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা সিদ্দিক আহমদ। উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ছেলে সাদাত মান্নান অভি প্রমুখ। এরআগে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।