1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

নৌকার বিজয় মানে বিশ্বনাথ- ওসমানী নগর বাসীর বিজয়

  • Update Time : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৮৩ Time View


মোঃ আব্দুল কাইয়ুম

সিলেট-২ আসনের নৌকার মাঝি,সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, নৌকার বিজয় মানে বিশ্বনাথ-ওসমানী নগরবাসীর বিজয়। মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনাথ- ওসমানী নগরের মানুষের মানুষের মনের কথা বুঝতে পেরে তাদের হারানো নৌকা আবার তাদের হাতে ফিরিয়ে দিয়েছেন। বিশ্বনাথ- ওসমানী নগরের মানুষ নৌকা পাওয়ার পর অত্যান্ত উৎসাহ উদ্দিপনার সাথে নৌকাকে বরণ করে নিচ্ছে।তারা জানে নৌকা জিতলে এই এলাকায় উন্নয়ন আসবে।বিগত দশ বছর আমরা উন্নয়ন বঞ্চিত ছিলাম।আমরা আর ভূল করব না।কানা একবার তার লাঠি হারায়,বার বার নয়।বিশ্বনাথ- ওসমানী নগরের মানুষ ৭তারিখ রায় দেবে উন্নয়নের পক্ষে।
তিনি আরও বলেন, আমারদের গ্যাস লাইনের প্রয়োজন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন, ডিগ্রি কলেজগুলো অনার্সে পরিনত করতে হবে, আমাদের সামাজিক উন্নয়ন প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি, বিধবাভাতা, প্রতিবন্ধী ভাতা,মাতৃত্বভাতা,মুক্তিযুদ্ধাদের মুক্তিযুদ্ধ ভাতা ও তাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা করেছেন।৭ তারিখ আমাকে নির্বাচিত করার পর ইনশাআল্লাহ সব ধরনের ভাতার কার্ড বৃদ্ধি করা হবে।
তিনি কান্নাজড়িত কন্ঠে কন্ঠে বলেন,আমি করজোড়ে মিনতি করছি, আপনাদের সন্তান হিসেবে,ভাই হিসেবে আপনারা আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না।আমি চেষ্টা করব শতভাগ নিষ্টার সাথে কাজ চলার,জীবনের শেষ রক্ত দিয়ে হলেও আপনাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করব। দলমত নির্বিশেষে আপনারা আমাকে বিজয়ী করুন।এ বিজয় বিশ্বনাথ- ওসমানী নগরের সর্বস্তরের মানুষের।

৩রা জানুয়ারি বুধবার বিকেলে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বিশ্বনাথে তার নির্বাচনী শেষ জনসভায় এসব কথাগুলো বলেন।

উক্ত জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, নাজনীন হোসেন, কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরোজ আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, জনসংযোগ সম্পাদক রবিন পাল, কার্যনির্বাহী সদস্য কাউন্সিলর সাদিক চৌধুরী ফলিক, আফছর খান সাদিক, শামসাদুর রহমান রাহিন, বার্মিহাম আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ডা. নাজরা চৌধুরী, বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী মজনু, সদস্য মিজানুর রহমান, এনআরবি ব্যাংকের ডাইরেক্টর মনির মিয়া, প্রবাসী মাহবুব মিয়া, রাজু খান, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা শেখ মিলাদ আহমদ শাহীন ও গীতাপাঠ করেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জয়ন্ত আচার্য্য এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি। এসময় অনুষ্ঠানগুলোতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews