জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২৯.১২.২০২৩ শুক্রবার
কুড়িগ্রামে পুলিশের পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা, ২৪ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল বিদেশি মদ উদ্ধারসহ ২জন মাদক কারবারি’কে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার বালারহাট বাজার থেকে মোটরসাইকেল যোগে গাঁজা পরিবহনের সময় লালমনিরহাট জেলার সদর উপজেলার কুলাঘাট (কালিরপাঠ) গ্রামের মাদক কারবারি রুবেল হোসেন (২৪)’কে ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল টি জব্দ করে থানা পুলিশ।
অপরদিকে কচাকাটা থানা পুলিশের একটি দল শুক্রবার গভীর রাতে কচাকাটা থানাধীন বলদিয়া ইউনিয়নের রাঙ্গালেরকুঠি গ্রামের মাদক কারবারি নুরু মিয়া (৩৪)’কে ৩ বোতল বিদেশি মদ ও ২৪ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করেছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি দ্বয়ের বিরুদ্ধে কচাকাটা ও ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।