1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠিতে পুলিশের মিসফায়ারে চা দোকানী গুলিবিদ্ধ: কনস্টেবল বরখাস্ত

  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৮ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরের লেবুবুনিয়া বাজার এলাকায় পুলিশের এক কনস্টেবেলের বন্দুক থেকে মিস ফায়ারে মনির মাহমুদ (৪৫) নামে এক চা দোকানি আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে তারাবুনিয়া বাজারে এ ঘটনাটি ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে। গুলিবিদ্ধ মনির মাহমুদ রাজাপুর উপজেলার রোলা গ্রামের প্রয়াত জয়নাল আবেদীনের ছেলে। চায়ের দোকানি মনির বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, লেবুবুনিয়া বাজারে টহলের সময় অটোরিকশায় উঠতে গিয়ে হঠাৎ করে কনস্টেবল নুরুল ইসলামের বন্দুক থেকে একটি মিসফায়ার হয়। এ সময় ওই গুলিতে রাস্তার পাশের চা দোকানি মনির পায়ে আঘাত প্রাপ্ত হন। তবে তাকে তাৎক্ষণিক পুলিশের পক্ষ থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মনির ভালো আছেন। আর আঘাত গুরুতর নয়। চিকিৎসাধীন গুলিবিদ্ধ মনির বলেন, রাত সাড়ে ১২টার পর থানা পুলিশ টহলে আসেন। তখন আমি দোকানে চা বানাচ্ছিলাম। হঠাৎ কনস্টেবল নূরুল ইসলাম এর হাতে থাকা বন্দুক থেকে গুলি বের হয়। গুলি আমার পায়ে লাগে। দোকানের চায়ের কেটলি দুমড়ে মুচড়ে যায়। তারপর পুলিশের লোকেরাই আমাকে হাসপাতালে নিয়ে যায়। তবে এখন দোকান বন্ধ থাকায় আমার পরিবার আর্থিক সংকটে পড়েছে। অভিযুক্ত পুলিশ কনস্টেবল নুরুল ইসলামের মতামত পাওয়া যায়নি। ঝালকাঠি পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল জানান, এ ঘটনায় নুরুল ইসলাম নামে ওই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চায়ের দোকানি মনিরের চিকিৎসাসহ সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews