1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

বিশ্বনাথে নিখোঁজের ৩ দিন পর কিশোরের গলা কাটা লাশ উদ্ধার 

  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৭১ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

আমিন মিয়া ওরফে সিয়াম নামের ১৬ বছরের এক কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। 

নিখোঁজের তিন দিন পর সিলেটের বিশ্বনাথ থানার রামপাশা ইউনিয়নের আজিজ নগর ইটভাটা সংলগ্ন হাওর থেকে কিশোরের মৃতদেহটি উদ্ধার করা হয় আজ ২৩ ডিসেম্বর শনিবার দুপুরে। 

নিহত আমিন মিয়া ওরফে সিয়াম (১৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চন্টা ইউনিয়নের করাতকান্দি গ্রামের মো. আবু বকরের ছেলে। শনিবার দুপুর ১২টায় উপজেলার রামপাশা ইউনিয়নে ইটভাটা সংলগ্ন হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এসময় ঝোপঝাড়ে পড়ে ছিল গলায় ধারালো অস্ত্রের আঘাতে বিক্ষত সিয়ামের দেহ। ইটভাটা সর্দার পিতা আবু বকরের সাথেই শ্রমিক হিসেবে কাজ করতো কিশোর সিয়াম।    
পরিবার সূত্র জানায়, গেল বুধবার পাশ্ববর্তী এলাকায় ওয়াজ মাহফিলে যোগ দেয়ার কথা বলে ঘর থেকে বের হয় সে। পরদিন সকালে কাজে না ফেরায় স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন।
কোথাও কোন সন্ধান না পেয়ে ওইদিনই বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পিতা আবু বকর।   

এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী জানিয়েছেন, সুরতহাল শেষে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্যে দু’জনকে আটক করা হয়েছে । তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews