বিশ্বনাথ প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর অধীনে “আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট মৌলভীবাজারে অনুষ্টিতব্য সল্প মেয়াদী উদ্যোক্তা সৃষ্টি ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির স্পেশাল প্রশিক্ষণে যোগ দিয়ে মেধা যাচাই, উপস্থিত দক্ষতা, কুইজ প্রতিযোগীতা, তাৎক্ষনিক হস্ত ও কুটির শিল্প তৈরি, সাংস্কৃতিক পারফরমেন্স ও মাঠ পরিদর্শন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে নিজ জেলা সিলেটকে
অন্যন্যা অবদানে তুলে ধরে বিজয়ী করতে সাহসী ভূমিকা রাখেন বিশ্বনাথের এভারগ্রীন বিএসএস লি: এর সম্পাদক শেখ হাসান মাহমুদ রিপন ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
গত ১৬ ই ডিসেম্বর ডিসেম্বর বিশ্বনাথের বৃহৎ মিডিয়া কর্মী ও সাংবাদিকদের সংগঠন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের তিন সদস্যের দায়িত্বশীল সহ বিশ্বনাথের ৫ জনের একটি প্রতিনিধি দল সমবায় ইনস্টিটিউট এর উদ্দেশ্যে যান এবং প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে আজ ২১ শে ডিসেম্বর বৃহস্পতিবার প্রতিনিধি দল নিজ কর্মস্থলে বিজয়ী পুরুষ্কার, সনদ ও অন্যান প্রাপ্ত উপহার সামগ্রী সহ ফিরেছেন।
ইন্সিটিটিউটের কনফারেন্স হলে দুপুরে সমাপনী অধিবেশনে ভিডিও কনফারেন্সে প্রধান অথিতির
বক্তব্য রাখেন “আঞ্চলিক সমবায় ইনিস্টিটিউটের “অধ্যক্ষ ও উপ-নিবন্ধক গাজী সালাহ উদ্দীন।
বক্তব্য রাখেন কোর্স প্রশিক্ষক জালাল উদ্দীন, কোর্স প্রশিক্ষক মোস্তফা কামাল, কোর্স প্রশিক্ষক ও বিসিক ট্রেইনার নূর মোহাম্মদ, কোস প্রশিক্ষক নিয়াজ মোর্শেদ, প্রশিক্ষক আশরাফ হোসেন।
বিজয়ী হিসাবে বক্তব্য রাখেন,সিলেট টিম লিডার শেখ হাসান মাহমুদ রিপন।
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা,হবিগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা ও ব্রাম্মবাড়িয়া (বি বাড়িয়া) জেলাকে হারিয়ে ১৪ পয়েন্টে চ্যাম্পিয়ন হয় “বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের ” এ টিম।
এই দলে ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক কবি এস.পি.সেবু, নির্বাহী সদস্য মো.আব্দুল কাইয়ুম, সদস্য ছালেক উদ্দীন এবং বিশ্বনাথ সমবায় ফোরামের আহবায়ক শেখ হাসান মাহমুদ রিপন ও ইসলাম উদ্দীন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।