1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কুলাউড়ায় নারীকে অজ্ঞান করে স্বর্নের চেইন ছিনতাইয়ে র‌্যাবের হাতে আটক ২

  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৪২ Time View

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

র‌্যাব-৯ শ্রীমঙ্গল কোম্পানির সদস্যরা অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ২ সদস্যকে আটক করে ১২ ডিসেম্বর (মঙ্গলবার) কুলাউড়া থানায় সোপর্দ করেছে।
আটককৃতরা হলো কমলগঞ্জ উপজেলার উত্তর বানিগাঁও গ্রামের সিরাজ মিয়া ছেলে সালাউদ্দিন (৪৪) ও শ্রীমঙ্গল উপজেলা সদরের বাসিন্দা আনোয়ার মিয়া (২৮)।

জানা যায়, ০৫ ডিসেম্বর দুপুরে জহুরা পারভীন চৌধুরী কুলাউড়া বাসস্ট্যান্ড এলাকায় ইউসিবি ব্যাংকে থেকে ফেরার সময় অজ্ঞান পার্টির সদস্যরা রুমালের মধ্যে অজ্ঞাত চেতনানাশক পদার্থ মিশিয়ে নাক ও মুখে নিক্ষেপ করে। এতে জহুরা পারভীন চৌধুরী জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান হারানো অবস্থায় অজ্ঞান পার্টির সদস্যরা তার গলায় থাকা ০১ (এক) ভরি ওজনের একটি স্বর্নের চেইন (যার মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা) চুরি করে নিয়ে যায়। এঘটনায় কুলাউড়া থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামী করে একটি চুরির মামলা দায়ের করেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, শ্রীমঙ্গল কোম্পানির একটি আভিযানিক দল ১১ ডিসেম্বর রাতে শ্রীমঙ্গল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির সদস্যদের মূলহোতা সালাউদ্দিনসহ ০২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews