1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের পাশে ধানক্ষেত থেকে মো. ইউসুব খাঁ (৩৯) বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে  নলছিটি উপজেলার মগর ইউনিয়নের শ্রীরামপুর এলাকার ধানক্ষেতের ড্রেন থেকে লাশ উদ্ধার করে নলছিটি থানা পুলিশ। উদ্ধারকৃত মো. ইউসুব খাঁ বরগুনা জেলার আমতলী উপজেলার ছোট বগী এলাকার মো. মোহাম্মদ খাঁর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নলছিটি থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এই যুবক মানষিক ভারসাম্যহীন ছিলেন, গত পনের বিশ দিন আগে থেকেই সে এই এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ফিরে বেড়াতো। হয়তো সে শীতে ঠান্ডায় মারা যেতে পারে। 

ওসি মুরাদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা আসলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews