শাহীন উদ্দিন:
দক্ষিণ সুরমা লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির অন্যতম সদস্য, লতিফিয়া সুন্নি ইসলামি সমাজকল্যাণ সংস্হা টেংরার প্রতিষ্ঠাকালীণ সেক্রেটারি জেনারেল ও অলংকারি ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক, বিশ্বনাথের টেংরার এম এস এ আবসান খাঁন স্হায়ী ভাবে যুক্তরাজ্য গমণ উপলক্ষ্যে লতিফিয়া ইসলামি সুন্নি সমাজকল্যাণ সংস্হা টেংরার পক্ষ থেকে ৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় তাকে এক বিদায়ী সংবর্ধণা প্রদান করা হয়েছে।
সংবর্ধণা অনুষ্ঠানটি বিশ্বনাথ উপজেলা আওয়া মীলীগের সহ সভাপতি সেলিম আহমদ সেলিমের সভাপতিত্বে এবং লতিফিয়া ইসলামি সুন্নি সংস্হার কার্যকরী কমিটির অন্যতম সদস্য তামিম সুমনের সঞ্চালনায়, এতে বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবলীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ সিতার মিয়া, বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার সিনিয়র কর্মকর্তা আল জাহান, অলংকারি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার আলহাজ্ব শামীম আহমদ, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিন উদ্দিন, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল কদ্দুছ, টেংরা শাহী ঈদগা পরিচালনা কমিটির সদস্য নুরুল হক, বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মকর্তা মুহিন খাঁন, সুন্নি সংস্হার উপদেষ্ঠা পরিষদের অন্যতম সদস্য শাহাদাৎ হোসেন, সংস্হার উপদেষ্ঠা ফখরুল ইসলাম, সংস্হার সাবেক সভাপতি কয়ছর আহমদ, সংস্হার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সংস্হার সহ অর্থ সম্পাদক মারুফ আহমদ, সংস্হার প্রচার সম্পাদক মাষ্টার কামরুল ইসলাম, সংস্হার সহ সাধারণ সম্পাদক আল আমীন, স্বাগত বক্তব্য রাখেন, সংস্হার সহ ধর্ম বিষয়ক সম্পাদক রাহাত খাঁন। প্রথমেই কুরআন থেকে তিলাওয়াত করেন সৈয়দ ফাহাদ আহমদ।
এতে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, সংস্হার সভাপতি কন্ট্রাক্টর জাহিদ খাঁন, এস এন বি চ্যানেলের পরিচালক এ কে এম তুহেম, মুরব্বি রহিম আলী, মুরব্বি আব্দুল হান্নান, মুরব্বি কছির আলী, মতছির আলী,ইউনুছ আলী, জামাল খাঁন, লোকমান খাঁন, ইমরান খাঁন, মাষ্টার আলম হোসেন ও আফজল খাঁন প্রমুখ।
অনুষ্ঠানটি জনপ্রিয় এস এন বি ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার করে। অনুষ্ঠানে বক্তারা আবসান খাঁনকে মানবতার ফেরিওয়ালা উপাধিতে ভূষিত করে তার মানব কল্যাণে অকৃত্রিম অবদান ও তার জীবনের বিভিন্ন গুণ তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন।
পরিশেষে আবসান খাঁনের জীবনের উত্তরোত্তর সফলতা ও সু-স্বাস্থ্য কামনা করেন তারা।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।