1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠিতে আগ্নেয়াস্ত্র নিয়ে শাহজাহান ওমরের জনসমাবেশ

  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম আওয়ামী লীগে যোগদান করে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ এর মনোনীত নৌকা প্রতীকে প্রার্থী হয়ে আগ্নেয়াস্ত্র সহ বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের সমাবেশে উপস্থিত হন।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় কাঁঠালিয়া উপজেলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উপজেলা বিএনপি’র সভাপতি ও সাধারন সম্পাদক’কে পরিচয় করিয়ে দেন শাহজাহান ওমর। সমাবেশস্থলে শাহজাহান ওমরের বাম পাশে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে চেয়ারে বসে ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল জলিল মিয়াজী।তারপাশে বসে ছিলেন সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন কবির।

অপরদিকে ডান পাশে দাঁড়িয়ে ছিলেন কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল বসার বাদশা, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন। 

জনসমাবেশে শাহজাহান ওমর বলেন-“কাঁঠালিয়া আওয়ামীলীগের কোন গ্রুপিং থাকতে পারবে না। এখানে তরুনলীগ, কিবরিয়ালীগ, বুড়ালীগ ও বাচ্চা লীগ থাকতে পারবে না। এখানে থাকবে শুধু শেখ হাসিনা গ্রুপ”। তিনি আরও বলেন-‘আমি এবং বিএনপি’র দলবলসহ আপনাদের মেহমান’ আমাদের বরণ করে নিবেন। আমরা শিক্ষিত লোক, আমাদেরকে সম্মান করলে আপনাদেরকেও আমরা সম্মান করবো”।

সমাবেশ শেষে তিনি আওয়ামীলীগ ও বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। আগামী ১১ ডিসেম্বরের পরে আবার দেখা হবে বলেও জানান তিনি। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানাতে আসলেও তা শাহজাহান ওমরকে দেয়ার সুযোগ না পাওয়ায় তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

আগ্নেয়অস্ত্র হাতে নিয়ে বসা কাঁঠালিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল জলিল মিয়াজী বলেন,আগ্নেয়াস্ত্রটি ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তমের লাইসেন্সকৃত বৈধ ছিলো। তিনি থানার অনুমতি নিয়ে তিনি কাঁঠালিয়া আসছেন তখন কাঁঠালিয়া থানার ওসিও এখানে উপস্থিত ছিলেন। আমার কাছে অস্ত্র’টি রাখতে বলায় আমি আমার হাতে রাখছি। তার সাথে আরো একটি লাইসেন্সকৃত পিস্তল ছিলো।

এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আমি সহ ওই জনসমাবেশ কোন পুলিশ উপস্থিত ছিলো না। পুলিশ আইন শৃঙ্খলা ডিউটি’তে ছিলো। আইনগত ভাবে তিনি অস্ত্র নিয়ে জনসমাবেশ করতে পারেন না।

ঝালকাঠি জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী বলেন, নির্বাচনে কোন প্রার্থী জন সমাবেশে লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে যেতে পারবে কিনা এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাইনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews