1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নেশা খোর ছেলের বিরুদ্ধে মায়ের মামলা, ছেলে কারাগারে

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩৮৪ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ

৩০.১১.২০২৩ বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে নেশা খোর ছেলের বিরুদ্ধে মায়ের থানায় মামলা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ওই যুবকের মা বলেন, আমার ছেলে প্রতিদিন নেশার টাকার জন্য চাপ দিত; টাকা না দিলে আমাদের মারপিট করত। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নেরর চন্দ্রখানা আগটারি গ্রামের বাড়ি থেকে গতকাল বুধবার পুলিশ ওই যুবককে আটক করে। পরে মায়ের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বলে জানান ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ। গ্রেপ্তার মোস্তাফিজার রহমান (২৯) ওই গ্রামের মো. আব্দুর রহমান ও আঞ্জুয়ারা বেগম দম্পতির ছেলে। আঞ্জুয়ারা বেগম বলেন, আমার ছেলে প্রতিদিন নেশার টাকার জন্য চাপ দিত। টাকা না দিলে সে আমাদের মারপিট করে নির্যাতন করত। এমনকি ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করত। তার অত্যাচারে বাড়ির সবাই অতিষ্ঠ হয়ে পড়েছি। তাই বাধ্য হয়ে তাকে পুলিশে সোপর্দ করেছি।” ওই যুবকের স্বজনদের বরাত দিয়ে ওসি প্রাণকৃষ্ণ বলেন, “সকালে মা-বাবার কাছে টাকা দাবি করেন মোস্তাফিজার। কিন্তু টাকা না পেয়ে তাদের মারপিট করেন এবং বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ বাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তার মা মামলা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews