1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

সেন্টার বুকিং করে সভা করতে পারলেন না এমপি মোকাব্বির খান

  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৯৪ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সেন্টার বুকিং করে অদৃশ্য কারণে সভা করতে পারলেন না সিলেট ২ (বিশ্বনাথ -ওসমানীনগর) আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। বিশ্বনাথ পৌরসভায় অবস্থিত আনিকা কমিউনিটি সেন্টারটি বুকিং করা হয় স্থানীয় জনপ্রতিনিধিদের ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে  মতবিনিময় করার লক্ষ্যে। কিন্তু সময় মত সেখানে গিয়ে সেন্টারটি তালাবদ্ধ থাকায় সেন্টার প্রাঙ্গনেই অবশেষে জনসাধারনের সামনে দাঁড়িয়েই বক্তব্য প্রদান ও মনের কষ্ট প্রকাশ করেন মোকাব্বির খান। 

এসময় সাংসদ মোকাব্বির খান বলেন, মানুষের মাথায় আঘাত কিংবা পেঠে লাথি মেরে নয়, জনগণের সমর্থন আদায় করতে হবে ভালবাসা দিয়ে।

জনসাধারণের সাথে কথা বলতে আজ আমাকে বাধা দেওয়া হয়, আমাকে হুমকি দেওয়া হয়। আমি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আজকের বিষয় নিয়ে কথা বলব। আমার নির্বাচনী এলাকায় আমাকে বাধা দেওয়া হয়েছে।

আমৃত্যু জনগনের পক্ষে কথা বলব, তবুও দূর্নীতিবাজ-সন্ত্রাসীদের সামনে মাথানত করব না। হিংসাত্মক মনোভাব দূর করে জনগণের কল্যাণে পজেটিভ রাজনীতি করার মাধ্যমে জনগণের ভালোবাসা পাওয়া যায়। কিছু জনসমর্থনহীন মানুষ আমাকে জনগণের মতামত শুনা থেকে বঞ্চিত করতে গিয়ে পালটা তারাই বঞ্চিত হয়েছে। জয় হলো সাধারণ মানুষের। আজকের এই জনসমাগম আমাকে মুগ্ধ করেছে।

২৫শে নভেম্বর রাতে বিশ্বনাথে পৌর শহরের আনিকা কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে উপজেলা জনপ্রতিনিধিগণ ও সর্বস্তরের জনসাধারণের সামনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 

পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী কমিউনিটি সেন্টারটি বুকিং থাকলেও সেখানে গিয়ে সেন্টারটি তালাবদ্ধ থাকায় সেন্টার প্রাঙ্গনেই জনসাধারনের সামনে দাঁড়িয়েই বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। 

পাশাপাশি সাংবাদিকদের দেশের দ্বিতীয় সংসদ উল্লেখ করে মনের কথাগুলো বলতে পেরে সাংবাদিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এবারের সংসদ নির্বাচনে অংশগ্রহন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ওসমানী নগরের মানুষের মতামত পেয়েছি তাই বিশ্বনাথবাসীর মতামত জানতে এসেছিলাম। সকল শ্রেণী-পেশার মানুষের মতামতের ভিত্তিতে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব।

হুমকি ও সভাকে বাধঁগ্রস্থ করার পিছনে কে বা কারা রয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোকাব্বির খান বলেন, আমি তাদের নাম মুখে এনে সময় অপচয় করতে চাই না। কুকুর কুকুরের কাজ করেছে বলে কুকুরকে পালটা কামড় দিতে নেই। যারা জনগণের সমর্থনহীন, হিংসুক, তারাই আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

গণফোরাম নেতা নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা উপজেলার হামদর চক গ্রামের বিশিষ্ট মুরব্বি সানোয়ার আলী , বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর উদ্দিন আহমদ নুুনু, নারী নেত্রী তাসলিমা খাতুন সহ অন্যান্যরা।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের মেম্বার মল্লিক মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের মেম্বার শফিক মিয়া, বখতিয়ার আহমদ, লামাকাজী ইউনিয়ন পরিষদের মেম্বার চমক আলী, প্রতাব পাল, রুহেল আহমদ কালু ও বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews