1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

৫০ লক্ষ টাকার মদ আটকের মামলার প্রধান আসামি মাদক সম্রাট রজব আলী গ্রেফতার

  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২৩২ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে পিকআপ সহ ২৪২৯ বোতল ভারতীয় মদ আটকের মামলার প্রধান আসামি রজব আলী (৪৫)কে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ নভেম্বর) বিকাল ৫ টায় ভোলাগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করেন এএসআই কাঞ্চন চক্রবর্তী সহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ জানায়, ২১ নভেম্বর ভোরে একটি পিকআপ সহ ৫০ লক্ষ ২০ হাজার টাকার ভারতীয় মদ আটক করা হয়। এই মদের মালিক হিসেবে রজব আলীকে প্রধান আসামি করে মামলা করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। রজব আলী উপজেলার সীমান্তবর্তী নারাইনপুর গ্রামে বাসিন্দা। তার পিতার নাম মৃত খোয়াজ আলী। এর আগেও মাদক মামলায় একাধিকবার গ্রেফতার হয়েছিল সে।

সুত্র জানায়, রজব আলীর বাড়ি সীমান্তবর্তী হওয়ায় সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায়ের সাথে জড়িত রয়েছে। তার বাড়ির পাশে ভারতীয় সীমান্তে কাটাতারের বেড়া না থাকায় অবাধে ভারতে যাতায়াত করতে পরত সে। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীরও যাতায়াত ছিল খুবই কম। সেই সুযোগ কাজে লাগিয়ে গড়ে তুলে মাদকের রাজ্য। প্রতিরাতে তার বাড়ি থেকে আশপাশের এলাকায় মাদক সাপ্লাই দিত সে। রাতভর মোটরসাইকেল দিয়ে বিভিন্ন জায়গায় সে মাদক পাঠাত। এ ছাড়াও এলাকার যুবকদের সে প্রতিরাতে ১হাজার টাকায় ভাড়া করতো মাদক বহন করার জন্য। তারা ভারতের সীমান্ত থেকে বাংলাদেশে তার গোপন আস্তানায় ভারে করে নিয়ে আসত। সেখান থেকে সে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিত।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপ সহ ২৪২৯ বোতল ভারতীয় মদ আটকের মামলার প্রধান আসামি রজব আলীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকালে তাকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews