1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কোম্পানীগঞ্জে ২৪২৯ বোতল বিভিন্ন ব্রান্ডের মদ বোজাইকৃত পিকআপ জব্দ

  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২২৬ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া মাদকের প্রসার রোধ ও মাদক পরিবহন ও ব্যবসার কাজে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সঙ্গে কাজ করে করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২১ নভেম্বর ২০২৩ তারিখ ভোর ৫.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুল ইসলাম সঙ্গীয় এএসআই কাঞ্চন চক্রবর্তী ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন সময়ে একটি পিকআপ দিয়ে মাদকদ্রব্য বহন করা হইতেছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হয়ে বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করে। অভিযান পরিচালনাকালে মাদক বোজাই পিকআপটিকে ধাওয়া করলে কোম্পানীগঞ্জ থানাধীন ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন এর ভোলাগঞ্জ সাকিনের আল্লাহ ভরসা ক্রাশার মিল এর সামনে থেকে মদ বোজাইকৃত পিকআপ জব্দ করেন। উক্ত পিকআপে বিভিন্ন ব্র্যান্ডের ২৪২৯ বোতল মদ পাওয়া যায়। এর মধ্যে ম্যাজিক মোমেন্ট গ্রেইন ভোদকা, রয়েল স্ট্যাগ ব্লেন্ড হুইস্কি, সিগনেচার প্রিমিয়াম হুইস্কি, এসি ব্ল্যাকসহ ব্লেন্ডারস প্রাইড জাতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ পাওয়া যায়।

উক্ত ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews