1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

নড়াইলের কালিয়া ছাত্রলীগের দুই গ্রুপের সমাবেশে পুলিশের ১৪৪ ধারা জারি

  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ২৬৭ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপ আজ মঙ্গলবার একই সময়ে একই স্থানে পাল্টাপাল্টি আনন্দ মিছিল এবং র‌্যালি ও সমাবেশ আয়োজনের ঘোষণা দেয়ায় কালিয়া পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ আদেশ বলবত থাকবে বলে জানিয়েছে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা।

তিনি জানান, কালিয়া পৌরসভা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব সভা-সমাবেশ ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।
গেল ২২ অক্টোবর এফএম সোহাগকে সভাপতি ও রাইসুল ইসলাম পান্নুকে সাধারণ সম্পাদক করে কালিয়া উপজেলা এবং এমএম তানভিরুল ইসলামকে সভাপতি এবং প্রশান্ত কুমার দাশকে সাধারণ সম্পাদক করে কালিয়া পৌর শাখা ছাত্রলীগের এক বছর মেয়াদী কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ।

এ কমিটি ঘোষণার পরের দিন সন্ধ্যায় স্থানীয় এমপি সমর্থিত গ্রুপ মো. ইয়ামিন বিশ্বাসকে কালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও মো.মহিবুল ইসলাম অনিককে সাধারণ সম্পাদক এবং নিয়ামত হোসেন প্রান্তকে কালিয়া পৌর ছাত্রলীগের সভাপতি ও রাইসুল ইসলাম হৃদয়কে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি ঘোষণা দেয়।
দুই কমিটি নিজ নিজ নেতা-কর্মীদের নিয়ে একই সময়ে কালিয়া শহরে আনন্দ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়ায় এ নিয়ে দুই পক্ষের গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।
এ কারণে স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কালিয়া পৌরসভা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মঙ্গলবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল প্রকার সভা-সমাবেশ ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews