1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

রাজীবপুরে পারিবারিক কলহে গৃহবধূর মৃত্যু, শাশুড়ীকে আটক করেছে পুলিশ

  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২১৬ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
১৯.১১.২০২৩ রবিবার

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বদরপুর নয়াপাড়ায় পারিবারিক কলহের জেরে শাশুড়ী ছালেহা খাতুন ও দেবর ছানোয়ার হোসেনের মারধরে পুত্রবধূ তাসলিমা খাতুনের (২৫) মৃত্যু হয়েছে । এ ঘটনায় তার শাশুড়ী ছালেহা খাতুনকে আটক (৪৫) করে পুলিশ। শনিবার সকাল ১১ টায় উপজেলার বদরপুর এলাকায় এই ঘটনা ঘটে।

জানাগেছে উপজেলার বদরপুর এলাকায় মুকুল হোসেন ও তাসলিমা খাতুনের পারিবারিক ভাবে বিয়ে হয়। কিন্তু বিয়ের ৮ বছর পার হলেও সন্তান না হওয়ার পারিবারিক ভাবে নির্যাতনের শিকার হত। কিন্তু মেয়েটা সহজ সরল ছিল কাউকে বলতো না।
নির্যাতন সহ্য করতো।

প্রতিবেশী সরোয়ার বলেন রহিজালের স্ত্রী ছালেহা খাতুন নিহত তাসলিমা খাতুননের সৎ শাশুড়ী তাই পুত্রবধূকে দেখতে পেত না।

নিহতের জা (ছোট ভাইয়ের বউ) মোমেনা খাতুন বলেন সকালে আমার জা মৃত তাসলিমা খাতুন টয়লেটে যাওয়ার পথে বসে আছেন আমার শাশুড়ী ছালেহা খাতুন টয়লেটে যাবে তখন পথের মধ্যে বসে আছেন আমার জা তাসলিমা খাতুন। শাশুড়ী সরতে বলেন তাসলিমা সরতে একটু দেরি হওয়ার ঝগড়া বাদে তখন আমার দেবর ছানোয়ার শাশুড়ী ছালেহা খাতুন শশুর রহিজলের সামনেই মারপিট শুধু করেন।

মোমেনা খাতুন আরও বলে ৮ বছর থেকে বিয়ে হওয়ায় সন্তানাদি হয় না বলে প্রায়ই মারপিট করতো শাশুড়ীসহ পরিবারের লোকজন। আজ মারপিটের এক পর্যায় তাসলিমা খাতুন নিস্তেজ হয়ে যায়।

তখন শশুর রহিজল ও প্রতিবেশী লাল মিয়া রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডা. সামিউল ইসলাম বলেন সকাল সাড়ে দশটায় তাসলিমা খাতুনকে মৃত অবস্থায় নিয়ে আসে। মৃত তাসলিমা খাতুনের শরীরের বিভিন্ন জায়গায় জখমের দাগ রয়েছে। পরে শশুর পালিয়ে যায়।

রাজীবপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews