এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
০৮.১১.২০২৩ বুধবার
কুড়িগ্রামে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩জন মাদক কারবারিকে আটক ও ১টি মোটরসাইকেল জব্দ করেছে ডিবি পুলিশ।
বুধবার দিবাগত রাতে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল সময় সদর উপজেলার যাত্রাপুর এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর জিএলরায় রোড এলাকার মাদক কারবারি শ্রী সুইট সরকার, রংপুর সদরের বাবু মিয়া ,গাইবান্ধা সদর এলাকার নাজমুল হক দ্বয় কে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট আটক ও ১টি মোটরসাইকেল জব্দ করেছে ডিবি পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) রুহুল আমীন বলেন, গ্রেফতাকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।