1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

জৈন্তাপুরে পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল সহ ২০ বস্তা চিনি আটক

  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২০২ Time View


জৈন্তাপুর প্রতিনিধিঃ

জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে বিশ বস্তা (৯৮০ কেজি) ভারতীয় চিনিসহ ডিআই পিকআপ ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ঠা অক্টোবর উপজেলার হরিপুর জমসেদপুর রিসোর্ট এলাকা থেকে চিহ্নিত মোটরসাইকেল চোর কয়েস আহমেদ তালুকদারকে চুরির মোটরসাইকেল সহ আটক করে পুলিশ। পরে রিমান্ডে আটককৃত আসামির দেয়া তথ্য অনুযায়ী চুরি হওয়া অপর মোটরসাইকেলের সন্ধানে নামে মডেল থানা পুলিশ।

আসামির দেয়া তথ্যমতে বৃহস্পতিবার (২রা নভেম্বর) বেলা ১২ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক পার্থ রন্জন চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মোবাইল ট্র্যকিং এর মাধ্যমে সিলেট নগরীর মেয়র কামরান চত্বরের সামনে থেকে ডিসকবার ব্রান্ডের চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

দিনের অপর অভিযানে মডেল থানার উপ পরিদর্শক রসুল আহমেদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার হরিপুর এলাকায় সিলেট তামাবিল মহাসড়কের করিচেরপুল এলাকায় অভিযান চালিয়ে ২০ বস্তা (৯৮০ কেজি) ভারতীয় চিনি সহ একটি ডিআই পিকআপ আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চিনির সাথে থাকা চালক ও চোরাকারবারি পালিয়ে যায়।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম মটর সাইকেল ও চিনি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান ঘটনার সাথে জড়ীতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। ভারতীয় চিনি আটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews