নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে বিএনপি জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে শান্তি মিছিল অবস্থান কর্মসূচি করেছে নড়াইল জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন খান নিলু নেতৃত্বে এ মিছিল হয়। পরে মিছিলটি রুপগঞ্জ বাজার এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অবরোধ বিরোধী শান্তি মিছিলে শেষে নেতাকর্মীরা বলেন,নড়াইল জেলা আওয়ামী লীগ সর্বদা বিএনপির নৈরাজ্য মোকাবেলায় প্রস্তুত রয়েছে। বিএনপি-জামায়াত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। রাজপথে থেকেই দেশ বিরোধীদের নৈরাজ্য মোকাবিলা করা ঘোষণাও দেন তারা।
শান্তি মিছিলে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নড়াইল জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মিঠুল কুন্ডু ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া । অবস্থান কর্মসূচির বিষয়ে নিজামউদ্দিন খান নিলু জানান, অবরোধের নামে মহাসড়কে কোনো নাশকতা নৈরাজ্য বিএনপি জামায়াতকে করতে দেওয়া হবে না। নাশকতা রোধে আমাদের এই অবস্থান ও মিছিল। আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করব।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।