1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠিতে নকলের সুযোগের জন্য শিক্ষার্থীদের কাছে টাকা দাবী, মাদ্রাসা শিক্ষক‌কে শোক‌জের নি‌র্দেশ

  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৬৮ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির ভোকেশনাল পরীক্ষায় নকলের সুযোগ করার জন্য ম্যাজিষ্ট্রেটকে নিয়ন্ত্রণ করতে প্রতি শিক্ষার্থীর কাছে ১৯০০ টাকা করে দাবী করার অভিযোগ উঠেছে ঝালকাঠির নলছিটি উপজেলার ইসলামিয়া ফাজিল মাদরাসার আইসিটি শিক্ষক মোঃ মুসা হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে মাদরাসার অধ্যক্ষকে এ নির্দেশ দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। 

হাফিজুল ইসলাম নামের এক শিক্ষার্থী জানান, আগামী ১ সেপ্টেম্বর আমাদের পরীক্ষা শুরু হবে। আর এই পরীক্ষায় নকল করার জন্য ম্যাজিষ্ট্রেটকে  ব্যবস্থা করতে প্রতি শিক্ষার্থীকে ১৯০০ টাকা করে তার কাছে আগামী ২৬ অক্টোবরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন। একদিন যেতে না যেতেই আমাদের টাকার জন্য চাপ সৃষ্টি করেন ওই শিক্ষক। টাকা না নিয়ে গেলে আমাদেরকে বেত দিয়ে মারধর করে। পরে সেটি আমরা  গোপনে মোবাইলে ধারণ করে রাখি।

অভিযুক্ত আইসিটি শিক্ষক মোঃ মুসা হাওলাদারকে  মোবাইল ফোনে কল দিলে বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

মাদরাসার অধ্যক্ষ মাওলানা বাহাউদ্দীন বলেন, শিক্ষার্থীদের কাছে টাকা দাবির অভিযোগ ওঠায় তাকে শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলাম বলেন, মাদরাসা অধ্যক্ষকে তার বিরুদ্ধে কারণ  দর্শানোর নোটিশ দিতে নির্দেশ দিয়েছি। এছাড়া তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews