1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

ফুলবাড়ীতে টমটমে চড়ে কনের বাড়িতে এলেন দুবাই প্রবাসী বর

  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৩৮২ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
০৭.১০.২০২৩ শনিবার

টমটমে চড়ে কনের বাড়ীতে বিয়ে করতে এলেন দুবাই প্রবাসি বর। আধুনিক সভ্যতার এ যুগে প্রাচীন আমলের বিবাহ রীতি নজর কেড়েছে উৎসুক জনতার।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পুর্ব ফুলমতি গ্রামের স্কুল শিক্ষক তৈয়ব আলীর কন্যা তুবা খাতুন (২০) এর পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয় ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের মরহুম শাহাজাদা মিয়ার দুবাই প্রবাসী ছেলে আশেক আহমেদ নিপুন এর সাথে।

শুক্রবার রাত আটটার দিকে সামনে- পিছনে ৮০টি মোটরসাইকেল ও ২৫ টি মাইক্রোবাসে তিন শতাধিক বরযাত্রী এবং মাঝখানে সুসজ্জিত টমটমে চড়ে বর আসেন কনের বাড়ীতে। আধুনিক যুগের বিয়েতে প্রাচীনকালের হারিয়ে যাওয়া চিত্র রাস্তার দুধারে দাড়িয়ে থেকে অবলোকন করেন স্থানীয় জনতা।
কনের বাড়ীতে পৌছামাত্র টমটমে চড়ে বিয়ে করতে আসা বর দেখতে উৎসুক নারী পুরুষের ঢল নামে।
স্থানীয় ইয়াদুল হক, সাইফুর রহমান ও রহিম সাধু জানান, অনেকদিন পর প্রাচীনকালের হারিয়ে যাওয়া চিত্র দেখতে পেয়ে খুবই ভাল লাগলো। গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যের ছোয়ায় আধুনিক বিয়ের আয়োজন করায় বরপক্ষকে অশেষ ধন্যবাদ।

বরের ফুপাত ভাই শামিম পারভেজ জানান, আধুনিক যুগের বিয়েতে প্রাচীনতার ছোয়া লাগাতে সুদুর রংপুর থেকে বিশ হাজার টাকায় ভাড়া করা হয়েছে সুসজ্জিত টমটম।

বরের ভগ্নিপতি আমিনুল জানান, আমার শ্যালক( বর) খুবই সৌখিন মনের মানুষ। তার ইচ্চাতেই বরের যাতায়তের জন্য টমটমের ব্যবস্থা করা হয়েছে।

কনের চাচা নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা বলেন, আমার ভাতিজির বিয়েতে টমটমে চড়ে বর এসেছেন বিয়ে করতে। বিষয়টি বিয়ে বাড়ী উপস্থিত সকল আত্নীয় স্বজন ও স্থানীয় লোকজনকে মুগ্ধ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews