1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন
শিরোনাম
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত লোহাগড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃ/ত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গোয়াইনঘাট উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত বিশ্বনাথে ৭ মা/ম/লার ওয়া/রেন্টভুক্ত আ/সা/মি লিটন গ্রেফ/তার

শাবিতে বৃষ্টি হলেই জলাবদ্ধতা, তবুও নেয়া হয়নি কার্যকর কোন পদক্ষেপ

  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৩১৫ Time View

ডেস্কঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অল্প বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। দীর্ঘ সময় ধরে এ অবস্থা বিদ্যমান থাকলেও কোন কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। জলাবদ্ধতার ফলে চলাচলে দুর্ভোগ ও বেকায়দায় পড়েছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। কেন্দ্রীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকা ও নিচু জায়গা ভরাট করে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণকে জলাবদ্ধতার জন্য দায়ী করছেন অনেকে। টানা বৃষ্টিপাতের কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন বি, ডি, এ’র সামনে, চেতনা-৭১’র সামনের সড়কে হাঁটু পর্যন্ত পানি উঠেছে। এছাড়াও হ্যান্ডবল গ্রাউন্ড, কেন্দ্রীয় খেলার মাঠ, প্রথম ছাত্রী হল রোড, শিক্ষক কোয়ার্টার রোড, শাহপরান হলের মধ্যবর্তী স্থানে গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত পানি উঠেছে। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়ে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জীবন কুমার দেব বলেন, অল্প বৃষ্টি হলেই পানিতে প্লাবিত হয় ক্যাম্পাস। এতে অনেককেই ভোগান্তিতে পড়তে হয়। পরিকল্পিত পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলে এ ধরনের পরিস্থিতিতে পড়তে হতো না। বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুর রহমান বলেন, ক্যাম্পাসে জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। মূলত ক্যাম্পাসে নিচু জায়গা ভরাট হওয়া ও পানি নিষ্কাশনের পথ সরু হওয়ায় দ্রুত এ পানি চলে যেতে পারে না। বিশ্ববিদ্যালয় সংলগ্ন নয়াবাজার থেকে কেন্দ্রীয় খেলার মাঠ হয়ে প্রথম ছাত্রী হলের পাশ দিয়ে চেঙ্গার খাল দিয়ে ক্যাম্পাসের পানি যাওয়ার পথ রয়েছে। এ পথ সংস্কার করলে খুব দ্রুত গতিতে পানি নিরসন সম্ভব হবে। উন্নয়নকাজের ফলে নিচু জায়গা ভরাট হওয়ায় পানি ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। তাই উন্নয়নকাজের পাশাপাশি সমান্তরালভাবে পানি নিষ্কাশনের এ বিষয়টিও খেয়াল রাখতে হবে। এ বিষয়ে জানতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেনের সাথে একাধিকবার ফোনকেল যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews