1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে এমপি লুনার মতবিনিময়: খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন লোহাগড়ায় পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও মুস্তাফিজুর রহমান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন   সমাজসেবক সেলিম আহমেদ এর বড় পুত্র সাকিবের জন্মদিন পালন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সেলিম আহমেদ  দুর্গাপূজা উপলক্ষ্যে লোহাগড়ায় পুজামন্ডপে শাড়ি বিতরণ
শিরোনাম
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে এমপি লুনার মতবিনিময়: খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন লোহাগড়ায় পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও মুস্তাফিজুর রহমান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন   সমাজসেবক সেলিম আহমেদ এর বড় পুত্র সাকিবের জন্মদিন পালন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সেলিম আহমেদ  দুর্গাপূজা উপলক্ষ্যে লোহাগড়ায় পুজামন্ডপে শাড়ি বিতরণ ফুলবাড়ীতে মাছ ধরার জালে আ*ট+ক বিশাল অজগর দেখতে শতশত মানুষের ভিড় লোহাগড়ায় অ+গ্নিকা*ন্ডে বসতঘর পু*ড়ে ছা*ই লোহাগড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইলিয়াস আহমদ রাজনের অভিনন্দন  ফুলবাড়ীতে বিএনপি নেতাদের বি*রুদ্ধে মিথ্যা অ*পপ্র*চার ও চরি/ত্রহন*নের অভি*যো*গে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

যুক্তরাজ্য গমণ উপলক্ষে বিশ্বনাথে ছাত্রলীগ নেতা জয়-মিয়াদ সংবর্ধিত

  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৩১৬ Time View


বিশ্বনাথ প্রতিনিধিঃ

উচ্চ শিক্ষা অর্জনের লক্ষে যুক্তরাজ্য গমণ উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয় ও উপজেলা ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ তালুকদারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) রাতে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ একটি কমিউনিটি সেন্টারে উপজেলা, বিশ্বনাথ সরকারি কলেজ ও পৌর ছাত্রলীগের যৌথ উদ্যোগে ওই সংবর্ধনা প্রদান করা হয়।

দুই ছাত্রলীগ নেতার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, তৃনমূল থেকে উঠে আসা বঙ্গবন্ধুর খাঁটি সৈনিক হচ্ছে ‘জয় ও মিয়াদ’। তারা বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে প্রতিটি আন্দোলন সংগ্রামে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত করে রাখতো রাজপথ। তাদের বিদেশ গমণে বিশ্বনাথের ছাত্র রাজনীতিতে কিছুটা শূন্যতা বিরাজ করবে। তবে  যুক্তরাজ্যে গিয়েও তারা উচ্চ শিক্ষা অর্জনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সবার কাছে নিজেদের উজ্জল ভবিষ্যতের জন্য দোয়া চেয়ে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয় ও উপজেলা ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ তালুকদার। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন। সভা শেষে ‘জয় ও মিয়াদ’কে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথক সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেলের সভাপতিত্বে ও বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকনের পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, সদস্য রফিক হাসান, মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আফিয়া রশিদ, উপজেলা কৃষক লীগের সভাপতি সোরাব আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুর রহমান সবুর, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সিলেট ল’কলেজের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতিন।
সভায় বক্তব্য রাখেন  উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews