1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

পিস্তল গুলি ও ফেনিসিডিলসহ রাজাপুরে নারী আটক 

  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৫ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে একটি দেশীয় পিস্তল, ১০ রাউন্ড গুলি ১৫ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী নারীকে আটক করেছে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা। বুধবার রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৃথক দুইটি মামলাসহ রাজাপুর থানায় সোপর্দ করেন। 

২টি মামলার বাদী বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইশতিয়াক হোসেন  বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশাল এর সহকারি পরিচালক মোহাম্মদ এনায়েত হোসেন এর নির্দেশনায় অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় উপজেলার গালুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কানুদাশকাঠী গ্রামের মৃত মানিক হাওলাদারের ছেলে আল আমিন হোসেনের বসত ঘরে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনিসিডিল উদ্ধার করে। এ সময় বসত ঘর তল্লাশী করার সময় ১৫ বোতল ফেনিসিডিলের সাথে একটি দেশীয় পিস্তল, ১০ রাউন্ড তাজা কার্তুজ খুঁজে পায় তারা। তাদের উপস্থিতি টের পেয়ে আল-আমিন পালিয়ে গেলেও তার স্ত্রী রজিনা বেগম (২৮) কে আটক করতে সক্ষম হয়। আল আমিন হোসেন অভিযানের পর থেকে পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে আটককৃত রোজিনাকে এক নাম্বার এবং আল আমিন হোসেন (৩০) কে দুই নাম্বার আসামি করে রাজাপুর থানায় এস আই ইশতিয়াক হোসেন বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে পৃথক ২ টি মামলা (নং ২ ও ৩) করা হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ওই নারীকে প্রধান আসামী করে মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে। এ মামলায় তার স্বামী আলামিনকেও আসামী করা হয়েছে। এ নারীর নামে আগের কোন মামলা না থাকলেও তার স্বামী আলামিনের নামে তিনটি মাদক মামলা রয়েছে। রজিনাকে বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews