1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

রাজাপুরে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগে এএসআইর নামে আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝালকাঠির রাজাপুরের মোল্লারহাট গ্রামের স্বামী পরিত্যক্তা এক নারী কে (৩০) ধর্ষণের অভিযোগে আল আলামিন মোল্লা (৪২) নামে এক এএসআই নামে ঝালকাঠি আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা (নং ১২৫/২৩) দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।

মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মোঃ আব্দুল হামিদ পিরোজপুর পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে বলে মামলার বাদীর আইনজীবি খান শহীদুল ইসলাম জানান। আসামী আলামিন
পটুয়াখালির দুমকি উপজেলার উত্তর মুড়াদিয়া গ্রামের ইউনুচ মোল্লার ছেলে ও বরিশালের
মুলাদি থানায় কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদি ওই নারী।

মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধ নিয়ে ২০২২ সালের ১৩ ডিসেম্বর রাজাপুর থানার এএসআই আলামিনের কাছে অভিযোগ জানাতে গেলে তার সাথে পরিচয় হয়। ওই ঘটনার সূত্র ধরে বিভিন্ন সময় তার সাথে ফোন ও থানায় এনে যোগাযোগ শুরু করে এবং বিভিন্ন সময় কু-প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্কে তৈরি করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই বছরের ১৬ ডিসেম্বর এক ব্যক্তিকে কাজি সাজিয়ে কয়েকটি নীল কাগজে সই নিয়ে বিয়ে হয়ে গেছে বলে জানায়।

ওই রাত থেকে ২০২৩ সালের ২০ আগষ্ট পর্যন্ত এএসআই আলামিন রাজাপুর ও নলছিটি থানায় কর্মরত থাকাকালিন সময় ওই নারীকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানের হোটেলে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে স্ত্রীর স্বীকৃতি ও তার কাছে বাসা ভাড়া নিয়ে রাখার দাবি করলে তাকে নির্যাতন করে যোগাযোগ বন্ধ করে দেয়।

এ বিষয়ে এএসআই আলামিনের ব্যবহৃত মোবাইলে (০১৭৩৮০৬৭০৫৪) একাধিক বার কল দিলে তিনি ফোন কেটে দেন এবং তার ব্যবহৃত হোয়াটসআপে এ বিষয়ে খুদে বার্তা দিয়ে তার মতামত জানতে চাইলেও কোন সাড়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews