1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ফুলবাড়ীতে গ্রাম পুলিশে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ

  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৯ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ

০৪.০৯.২০২৩ সোমবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের সচিব সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রাম পুলিশের চাকুরী দেয়ার নামে এক যুবকের চার লাখ উনিশ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় প্রতারিত ওই যুবক টাকা ও সনদ উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ প্রতারিত যুবকের নাম মমিনুল ইসলাম। তিনি একই ইউনিয়নের বোয়াইলভীড় গ্রামের ফেরদৌস আলীর ছেলে। অভিযোগে জানা যায়, ইউনিয়ন পরিষদে যাতায়াতের সুবাদে মমিনুলের সাথে ইউপি সচিব সাজেদুলের সখ্যতা গড়ে উঠে। এক পর্যায়ে সচিব সাজেদুল পাঁচ লাখ টাকা দিলে ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের শুন্য পদে মমিনুলকে চাকুরি দিতে পারবে বলে প্রলোভন দেখায়। বিশ্বাস করে মমিনুল জমি বিক্রি করে কয়েকজন স্বাক্ষীর উপস্থিতিতে দুই কিস্তিতে সাজেদুলকে চার লাখ উনিশ হাজার টাকা প্রদান করেন। এ সময় সাজেদুল মমিনুলের এসএসসি পাশের মুল সনদও নিয়ে নেন। কিন্তু টাকা নেয়ার প্রায় তিন বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত চাকুরি না দিয়ে শুধুই টালবাহনা চালিয়ে যাচ্ছেন সচিব সাজেদুল। ভুক্তভোগি যুবক মমিনুল জানান, তিন বছর চাকুরির জন্য ঘুরে অবশেষে টাকা ও সনদ ফেরতের জন্য ইউএনও স্যারের নিকট অভিযোগ দিয়েছি। চাকুরীতো হবেনা টাকাটা ফেরত পেলে ব্যবসা করে জীবন বাঁচাবো। অভিযোগের বিষয়ে ইউপি সচিব সাজেদুল ইসলাম জানান, ওটা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। এ দিকে অভিযোগের প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি গত ৩০ আগস্ট অভিযোগের তদন্ত শুরু করেছেন। তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও উপজেলা তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার। এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ও তদন্ত কমিটির প্রধান আব্দুস সালাম জানান, তদন্ত কার্যক্রম চালু আছে। উভয় পক্ষের লিখিত ও মৌখিক বক্তব্য নেয়া হয়েছে। সার্বিক পর্যালোচনা করে প্রতিবেদন দাখিল করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews