1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠিতে হাজতির স্ত্রীকে কু-প্রস্তাব, কারা অধিদপ্তরে ভুক্তভুগী নারীর অভিযোগ দায়ের 

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৮৬ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি কারাগারের জেলার মো. আক্তার হোসেন শেখ এক হাজতি বন্দীর স্ত্রীকে নানা ভাবে কু-প্রস্তাব দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে কারা অধিদপ্তরের মহা পরিচালক বরাবরে সু-বিচার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভুগী নারী সুমাইয়া আক্তার।

গত বুধবার (৩০ আগষ্ট) অভিযোগ পত্রটি ঢাকায় পাঠানো হয়েছে বলে গনমাধ্যম কর্মীদের জানিয়েছে সুমাইয়া আক্তার। তিনি বলেন, ‘আমার স্বামী মো. মামুনুর রশিদ একটি মামলায় ঝালকাঠি কারাগারে থাকার সুবাদে জেলারের সাথে আমার পরিচয়। তিনি আমাকে ফোন করে অশালিন কথা বলেন, কু-প্রস্তাব দেয়, এমনকি আমার সাথে রাত্রিযাপনের অভিপ্রায় ব্যক্ত করেন। আমি তার এসকল অনৈতিক কুপ্রস্তাবে রাজি না হলে আমার স্বামীর সাথে দেখা করতে দিবে না এবং তাকে জেল খানায় কষ্ট দিবে বলে তিনি (জেলার) আমাকে ভয়ভীতি প্রদান করেন।

কারা অধিদপ্তরের মহা পরিদর্শক বরাবরে সুমাইয়া আক্তারের দেয়া লিখিত অভিযোগের কপি এবং জেলারের সাথে সুমাইয়ার ফোনে কথোপকথনের কয়েকটি অডিও রেকর্ড পেয়েছে গনমাধ্যম কর্মীরা।

ঝালকাঠি কারাগারের জেলার মো. আক্তার হোসেন শেখ কর্তৃক কুপ্রস্তাব ও অশালিন আচরণ প্রসঙ্গে ঐ অভিযোগ পত্রে সুমাইয়া লিখেছেন, ‘একটি মামলায় চলতি বছরের ২৯ জুলাই আমার স্বামীকে জেল হাজতে পাঠায় আদালত। পরদিন ৩০ জুলাই স্বামীর সাথে দেখা করার জন্য আমি কারাগারে যাই। কিন্তু দেখা করতে পারিনি। ঐদিনই জেলার মো. আক্তার হোসেন শেখ এর সরকারী নম্বরে (০১৭১৯ ৯৭০ ৮৫১) কল করে স্বামীর সাথে দেখা করার কথা জানাই। তিনি আমাকে আমার স্বামীর সাথে দেখার ব্যবস্থা না করিয়ে ফোনে কথা বলার ব্যবস্থা করে দেন।

ঐ দিন থেকেই জেলার আক্তার হোসেন আমার নম্বরে নিয়মিত কল দেয়া শুরু করেন। তিনি আমাকে আমার স্বামীর সাথে প্রতিদিন কথা বলিয়ে দিবে বলে আমার হোয়ার্টসঅ্যাপ নম্বর চেয়ে নেন। এরপর ভিডিও কলের মাধ্যমে জেলার আমার সাথে সেক্সুয়াল আলোচনা শুরু করেন। ভিডিও কলে সে আমার গোপনাঙ্গ দেখতে চায়।

এছাড়াও সে আমার সাথে রাত্রিযাপনের অভিপ্রায় ব্যক্ত করেন। আমি তার এসকল অনৈতিক কু-প্রস্তাবে রাজি না হলে আমার স্বামীর সাথে দেখা করতে দিবে না এবং তাকে জেলখানায় কষ্ট দিবে বলে তিনি (জেলার) আমাকে ভয়ভীতি প্রদান করেন।

ভুক্তভুগি নারী সুমাইয়া আক্তার ভোরের কাগজকে বলেন, কু-প্রস্তাবে রাজি না হওয়ায় জেলার আমাকে আমার স্বামীর সাথে দেখা করতে গেটে নিষেধ করে দিয়েছে। ২টি শিশু বাচ্চা নিয়ে জেল খানার গেটে সকাল বিকাল দাড়িয়ে থাকি আমি। গত ৩০ আগষ্ট জেলগেটে গেলে এক কারারক্ষী আমার স্বামীর সাথে দেখা করানোর জন্যে দুই হাজার টাকা ঘুষ দাবী করেন। তাকে টাকা দিতে না পেরে বাড়ি ফিরে যাই।

ঝালকাঠির জেল সুপার মিলন চাকমা ভোরের কাগজকে বলেন, একটি অভিযোগ কারা অধিদপ্তরে পাঠানো হয়েছে এটা অন্য মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

এবিষয় বরিশাল বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. জাহাঙ্গীর কবির ভোরের কাগজকে বলেন, বিষয়টি আমি শুনেছি, ঘটনা যদি সত্য হয় তাহলে এটা লজ্জাকর ও দু:খজনক। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews