1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

মির্জাপুরে আবাসিক হোটেলে অভিযান, ১৩ তরুণীসহ গ্রেপ্তার ২৫

  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৮৮ Time View

ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে আবাসিক হোটেলের আড়ালে অসামাজিক কার্যকলাপের দায়ে ১৩ তরুণীসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। শনিবার (২৬ আগস্ট) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান অভিযান পরিচালনাকারী দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও অভিযান পরিচালনাকারী উপ পরিদর্শক মো. আইয়ুব খান। এর আগে শুক্রবার দুপুরে উপজেলার গোড়াই বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ইয়ার গার্ডেন নামক একটি আবাসিক হোটেল থেকে ওই ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে অসামাজিক কার্যকলাপের দায়ে ২৫ নারী পুরুষ গ্রেপ্তার হলেও অধরা রয়েছে হোটেল ইয়ার গার্ডেনের মালিক ও সংশ্লিষ্টরা। সরজমিন, হোটেল ইয়ার গার্ডেনে গিয়ে হোটেলটি বন্ধ পাওয়া যায়। 
ভবন মালিক মোতালেব ও মোবারক জানান, দুই মাস আগে আবাসিক হোটেলের কথা বলে জুয়েল চৌধরী নামক এক ব্যক্তি তাদের ভবনের তৃতীয় তলার ৯টি কক্ষ মাসিক ৩৫ হাজার টাকায় ভাড়া নেন। কিন্তু ভাড়াটিয়া আবাসিক হোটেলের অন্তরালে দেহ ব্যবসা করবেন তা তারা জানতেন না। 
হোটেল মালিক জুয়েল চৌধুরী সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোন প্রশ্নের উত্তর না দিয়ে ফোন রেখে দেন। স্থানীয় সূত্রে জুয়েল চৌধুরী সম্পর্কে খোঁজ খবর নিয়ে জানা যায়, বিভিন্ন এলাকায় উচ্চ মূল্যে বাসা ভাড়া নিয়ে এধরনের অসামাজিক কার্যকলাপের ব্যবসা করেন তিনি। 
গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, তিনি হোটেল ইয়ার গার্ডেন নামক কোন আবাসিক হোটেলকে ট্রেড লাইসেন্স দেননি। হোটেলটি সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হয়েছে।
সহকারি পুলিশ সুপার ( মির্জাপুর সার্কেল) এস.এম মনসুর মূসা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানের পর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের অপরাধের তথ্য পেলে ভবিষ্যতেও অভিযান পরিচালনা করা হবে। //সূত্র- মানব জমিন//

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews