1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

অন্তঃসত্ত্বা ৪র্থ শ্রেণির শিক্ষার্থী, ধর্ষক দাদা

  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৮৭ Time View

এশিয়ান ডেস্ক:

নাটোরের গুরুদাসপুরে দাদার ধর্ষণের শিকার হয়ে চতুর্থ শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় মূল অভিযুক্ত প্রতিবেশী দাদা জাহিদুল ইসলাম ওরফে জাহিদুল খাঁকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতরাতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা এলাকা থেকে র‌্যাব-৫ ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ সকালে র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান (র‌্যাব ৫  রাজশাহী) অধিনায়ক রিয়াজ শাহরিয়ার। তিনি বলেন, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক আলোড়ন ও চাঞ্চল্যের সৃষ্টি করে। মামলার এজাহারের উপর ভিত্তি করে র‌্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে। তদন্তে র‌্যাব সদর দপ্তরের সহযোগিতায় নিজস্ব গোয়েন্দা নজরদারিতে আসামির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরে ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে গতকাল (২৫ আগস্ট) রাতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়।

তিনি আরো বলেন, এই অভিযানে র‌্যাব সফল হলেও এই ঘটনা আমাদের সামাজিক এবং নৈতিক অবক্ষয়ের ভয়াবহ বার্তা দেয়। তাই প্রতিটি পরিবারকে তাদের সন্তানদের প্রতি আরো যত্নশীল ও নজরদারি বৃদ্ধি করার আহ্বান জানান এই র‌্যাব কর্মকর্তা।

উল্লেখ্য, নাটোরের গুরুদাসপুরে গত নয় মাস আগে ভিকটিম ৪র্থ শ্রেণিতে পড়ুয়া শিশুটিকে প্রতিবেশী দাদা জাহিদুল খাঁ তার ভ্যানে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয় জাহিদুল। ঘটনার সাত মাস পর শিশুটির শারীরিক পরিবর্তন হলে বিষয়টি চাচির নজরে আসে।

তিনি স্থানীয় একটি ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে গর্ভে সন্তান থাকার বিষয়টি জানতে পারেন। পরে শিশুটি সব খুলে বললে চলতি বছরের ১৮ই জুন শিশুটির দাদি বাদী হয়ে গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর থেকেই গুরুদাসপুর উপজেলার দক্ষিণ নাড়িবাড়ি গ্রামের কালু খাঁ’র ছেলে অভিযুক্ত জাহিদুল খাঁ আত্মগোপনে চলে যায়।

এদিকে আল্ট্রাসনোগ্রাফির রিপোর্ট অনুযায়ী ভিকটিম শিশুটির আগামী ৮ সেপ্টেম্বর সন্তান প্রসবের তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে শারীরিক অবস্থাসহ পরবর্তী নানা শারীরিক ও মানসিক সমস্যা এড়াতে তার সিজারিয়ান অপারেশনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম। সূত্র – মানব জমিন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews