1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা

  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৭৩ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলায় সরকারের নির্ধারিতের চেয়ে ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ায় একটি ডায়াগনস্টিক সেন্টার ও মেয়াদ উত্তীর্ণ স্যাম্পল ওষুধ বিক্রয় করার অপরাধে দুইটি ফার্মেসিকে জরিমানা করেছে ঝালকাঠি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ঝালকাঠি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝালকাঠি কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা নলছিটি উপজেলার টি এন্ড টি এলাকায় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং ৪৫ ধারায় দুইটি ফার্মেসিকে ১৭হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে নলছিটি থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ভোরের কাগজকে বলেন, বাজার তদারকি অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত হ্যান্ডমাইকে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করা এবং লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews